/ Labels: বাংলা রাশিফল 1420, বাৎসরিক বাংলা রাশিফল 1420
কাওসার আহমেদ চৌধুরীর চোখে কেমন যাবে নববর্ষ ১৪২০
রাশি হোক যাহা তাহা, ভাগ্য হোক ভালো
মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
ইচ্ছে তো আছে বাংলা নববর্ষে আপনার রাশিফল লিখব খুব কবিত্বপূর্ণ রাবীন্দ্রিক ভাষায়, তবে ইচ্ছেটা টিকবে কি না জানি না। কারণটা হচ্ছে, আমার বদ খাসিলত। বাংলার সঙ্গে যথেচ্ছ হিন্দি-উর্দু-ইংরেজির মিশেল দিই বলেই তো বাজারে আজ আমার এত দুর্নাম। এই অপসংস্কৃতি থেকে যাতে বেরিয়ে আসতে পারি—সেই দোয়াই আপনি আমার জন্য করবেন। এসব লিখে ফেলার পর এবার আপনার নববর্ষের রাশিফল প্রসঙ্গে আসা যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, ১৪২০ রাশি মেয়াদে আপনি দারুণ সব সাফল্য পাবেন। ২০-৩০ শতাংশ ক্ষেত্রে আপনি যে স্বীকৃতি বা প্রশংসা তেমন একটা পাবেন না—এতে আপনার মাইন্ড ব্যাড অর্থাৎ মন খারাপ করা উচিত নয়। আকলমন্দ বা বুদ্ধিমান নারী কিংবা পুরুষ হয়ে অবস্থাটা বুঝে নেবেন। আর শুনুন—কানে কানে বলছি, কাউকে বলবেন না, আগামী মেয়াদে আপনার খুব ঘন কিসিমের পেয়ার-মোহাব্বত জারি থাকবে।
বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
দেখুন, আমি একজন নিরপেক্ষ, নির্দলীয় রাশি কেরানি। কারও মুখের দিকে না তাকিয়ে রাশির লেজার বইয়ে হিজিবিজি লিখে যাই। তা সত্ত্বেও আপনার ১৪২০ বাংলা সনের সৌভাগ্যলিপি আমার মনে রীতিমতো হিংসে জাগিয়ে তুলছে। তাই ভাবছি, এই রাশিফলটা আপনাকে দেব, না ছিঁড়ে নিয়ে নিজের পকেটে ভরে রাখব। আমি দেখতে পাচ্ছি, এই বাংলা নতুন বছরটিতে আপনি খুব বিত্তশালী হয়ে উঠবেন, অনেক দান-খয়রাত করবেন এবং লোকে আপনার প্রশংসায় রীতিমতো হইচই শুরু করে দেবে। অনেকেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, লেকিন কোই নেহি বাচে গা! তবু আপনি নিজের যা কিছু আছে—সব সামলে রাখবেন। কারও বদ বা কুদৃষ্টি যেন না পড়ে। বাকিটা আমি দেখছি। আর দেখুন, বাংলাদেশটা হচ্ছে নদী-নালা বর্ষা-বন্যা আর হরতালের দেশ। ওসব দেখে কখনোই ঘাবড়াবেন না। ...ভাই অ্যান্ড বোন, যদি দেখেন নতুন বছরে আমার কথা অনুযায়ী আপনার ভালো ইনকাম হয়েছে, তাহলে আমাকে দুটো পয়সা দিয়ে সাহায্য করতে ভুলবেন না। সময়টা আমার খুব খারাপ যাচ্ছে, তাই লজ্জার মাথা খেয়ে কথাটা বলেই ফেললাম।
মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >
কিছু মানুষ আছেন, ঘটি উল্টে দেওয়ার ব্যাপারে যাঁরা অত্যন্ত দক্ষ। ওটাই তাঁদের প্রধান কাজ। আপনিও এঁদেরই দলের একজন। কথাটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে বললাম। কাজেই দয়া করে আপনি আমার ‘কথার ঘটিটা’ উল্টে দেবেন না। মিথুন জাতক অত্যন্ত সাহসী। একটা অচল অবস্থাকে সে এক ঝটকায় বদলে ফেলার ক্ষমতা রাখেন। ইতিহাসে আমরা এমন অনেক মিথুন পাই, যাঁরা একক প্রচেষ্টায় একটি দেশ বা জাতির মধ্যে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়ে গেছেন—যার প্রয়োজন ছিল। বাংলা ১৪২০ রাশিচক্রের মেয়াদকালে আপনি কোথাও পরিবর্তন সূচনার ক্ষেত্রে অবদান রাখবেন। তবে এর জন্য নিজের অন্তর্জগতে এবং ব্যক্তিগত জীবনেও আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। বলাবাহুল্য, এই মুহূর্তে কিছু কঠিন সময়ের মাঝখান দিয়েও আপনাকে যেতে হবে। বরাবর যারা আপনার সমর্থক ছিল—তাদের সঙ্গে প্রচুর কথাবার্তা বলতে হবে। এসবই আপনি শেষ পর্যন্ত পারবেন।
কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
ওপরে ওঠার সিঁড়ি আপনার সামনে থাকলেও ওই সিঁড়িটা আপনাকেই বেয়ে তারপর ওপরে উঠতে হবে। আলোচ্য বছরে নিজ ভাগ্যোন্নয়নের জন্য একাধিক পথ আপনি সামনে খোলা পাবেন। এর দু-একটি পথ ঠিকমতো বেছে নিতে পারলেই তো আপনার কাম বনে যাবে; সারা বছর ঠ্যাং-এর ওপর ঠ্যাং চড়িয়ে বসে খাবেন। দেখুন, যেকোনো কাজ উৎকৃষ্টভাবে করতে গেলে চাই প্রবল কল্পনাশক্তি। শুধু মেধা বা বুদ্ধি দিয়ে খুব বেশি দূর এগোনো যায় না। কর্কট তার কল্পনাশক্তির জন্য বিশেষ খ্যাত। কাজেই আগামী সময়টা আপনি যদি আপনার এই ক্ষমতাটি কাজে লাগান—তাহলে আপনার সাফল্য অবধারিত। ব্যবসা ও শিল্পচর্চায় যারা নিয়োজিত—কথাটা তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য। আপনার প্রতি পরামর্শ, সারা বছর আচার-আচরণে ভারসাম্য বজায় রেখে চলবেন, বিষণ্নতাকে প্রশ্রয় দেবেন না এবং যতটা সম্ভব হাসিখুশি থাকবেন।
সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >
পজিটিভ অর্থে বলছি, টাকাপয়সাটা নতুন বছরে আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। টাকা কীভাবে খরচ কিংবা বিনিয়োগ করলে সবচেয়ে ভালো হয়—সেটাও ভাবতে হবে। লোকের ওপর আপনার এবং আপনার ওপর লোকের প্রভাব কতটুকু হয়—সেটাও একটা দেখার বিষয়।
তবে যথেষ্ট সাফল্য আছে—এটুকু বলা যায়। বছরের মধ্যভাগের কাজের ফলগুলো পরবর্তী পর্যায়ে গিয়ে পাবেন। ভ্রমণ অনেক হতে পারে। নিজের শক্তি সম্পর্কে সঠিক ধারণা নিতে চেষ্টা করুন। অতিরিক্ত বাড়িয়ে অথবা কমিয়ে ভাববেন না। চারপাশের লোকজনকে বিশ্বাস করবেন, তবে একেবারে ঢালাওভাবে নয়। যিনি প্রকৃতই আপনার পরীক্ষিত বন্ধু, তাঁকে দূর থেকে কাছে টেনে নিন এবং তাঁর উপদেশ মন দিয়ে শুনুন। মনের ওপর থেকে ক্ষতিকর চাপ সরানোর জন্য পছন্দের লোকজনকে কাছে রাখুন এবং হাতে যখন কাজ থাকবে না—তখন বিষণ্নতায় ডুবে না থেকে বিনোদনের মধ্যে সময় কাটান।
কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
নতুন এই বছরে সাধারণভাবে আপনি খুব চমৎকার অবস্থার মধ্য দিয়ে দিন কাটাবেন। অনেক ধরনের চাপ হয়তো আসবে, তবে তা আপনার মনের ওপর তেমন কোনো ছাপ ফেলতে পারবে না বলেই আমার মনে হয়। এর একটা প্রধান কারণ এই যে, আর্থিক অবস্থা এ সময়ে আপনার যথেষ্ট শক্তিশালী থাকবে।
বন্ধুত্ব ও ভালোবাসার জগৎ থেকে আলোচ্য বছরে প্রীতিপ্রদ সমর্থন আপনি পাবেন। এর জন্য কোনো টাকাপয়সা খরচ করতে হবে না। তবে আপনি স্বেচ্ছায় খরচ করতে চাইলে কেউ আপনাকে বাধাও দেবে না। ভালোবাসা যতই পান—গায়ে পড়ে কারও সঙ্গে বিবাদে জড়ানোটা কিন্তু একেবারেই বুদ্ধির কাজ হবে না। সৃজনশীল কাজের স্বীকৃতি শিগগিরই আপনি পাবেন।
তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। ‘আসছে আষাঢ় মাস/কী জানি কী হয়...’ এ রকম করুণ ভাবনার কোনো কারণ আপনার নেই। আষাঢ় এলে বৃষ্টি হয়। সেটাই হবে, সুন্দর সবুজ হয়ে উঠবে আপনার রুক্ষ পৃথিবী। অর্থাৎ দেহ ও মনের স্বস্তিতে ভরে উঠবেন আপনি, যে অর্থেই সেটার বিশ্লেষণ করুন। তবে এই ১৪২০ সালে প্রকৃত বন্ধু ও শত্রুকে চিনে নেওয়ার একটা চূড়ান্ত সময় আপনার সামনে আসবে। শত্রুর হাতে আর্থিক দিক থেকে বড়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, কাজেই আগেভাগেই তাকে চিহ্নিত করা ভালো। এ ব্যাপারে যারা আপনাকে সাহায্য করতে পারে—তাদের সাহায্য নিন। আপনি যাদের দুর্দিনে উপকার করেছেন, আপনার প্রয়োজনের মুহূর্তে তাদের বিশ্বস্ত সাহায্য আপনি দাবি করতেই পারেন। তুলা জাতক-জাতিকার মন ইস্পাতের মতো সুদৃঢ়। যেকোনো বিপর্যয় তারা শেষ পর্যন্ত মনের জোরেই পার হয়ে যায়।
বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
বছরের শুরু অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ়—এই তিনটি মাস আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। তাই শুরুতেই মানসিক প্রস্তুতি নিয়ে নিলে আপনি ভালো করবেন। পেশাগত এবং উপার্জন বৃদ্ধির জন্য শুরু থেকেই যদি আপনি খুব নিবিড়ভাবে কাজ করতে থাকেন—তাহলে বছরের শেষে বিশাল কিছু সাফল্য আপনি পাবেন। আলোচ্য সময়ে আপনার নানাবিধ পেশাগত সাফল্য, ভ্রমণ, স্বীকৃতি, সুনাম বৃদ্ধি ইত্যাদি রয়েছে। ছদ্মবেশী বন্ধুদের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। প্রেম-ভালোবাসার একটা সমতল খেলার ময়দান আপনি পাবেন। অবশ্য কিছু দ্বন্দ্ব-সংঘাতের আশঙ্কাও বাদ দেওয়া যায় না। আপনার স্বাভাবিক অনুসন্ধিৎসু মনটিকে আলোচ্য সময়ে খুব তৎপর রাখতে হবে। দেহমন সদা জাগ্রত থাকলেও যথেষ্ট বিশ্রাম ও বিনোদনের প্রতি যেন অবহেলা করবেন না। সঞ্চয়ে মন দেবেন।
ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
বরাবরের মতো ১৪২০ সনেও প্রবল ক্রিয়াশীল থাকবে আপনার দ্বৈত সত্তা। এর ফলে আপনার সৃজনশীলতা বিকশিত হবে এবং আপনার কাজের পরিধি অনেকখানি ছড়িয়ে পড়বে। এ সময় যদি মনটাকে সংগঠিত করে, অর্থাৎ গুছিয়ে চলতে পারেন, তাহলে অনেক বড় সাফল্য আপনি পাবেন। দেহ এবং মনের সহনশীলতা আপনাকে বাড়াতেই হবে। একটানা কাজ কখনোই করবেন না। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেবেন। বাইরের লোকের সমালোচনায় বেশি কান দেবেন না। নিজের বিবেক, বুদ্ধি এবং বিচার দ্বারা পরিচালিত হওয়ার চেষ্টা করবেন। কাজ পেছাবেন না; জমিয়ে রাখবেন না। অনেক ধনুর মধ্যে কাজ ফেলে রাখার একটা প্রবণতা দেখা যায়, যা তাদের জন্য অনেক সমস্যা তৈরি করে। নববর্ষ মেয়াদে অর্থাৎ ১৪২০ সনে ধনুর আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। অনেকেই উল্লেখযোগ্য আর্থিক উন্নতি হাতে পাবেন।
মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
আপনার সময় ভালো। অনেক অগ্রগতি আছে। অনেক সমস্যার সমাধানও খুঁজে পাবেন। মনে দুর্ভাবনা যদি কিছু জমে তো জমতে পারে এই ১২ মাসে। তবে এসব দুর্ভাবনা অনেকটা প্রাকৃতিক নিয়মেই হাওয়ায় মিলিয়ে যাবে। এর জন্য আলাদা কোনো চেষ্টা করতে হবে না। আপনার আর্থিক অবস্থা খুব মজবুত থাকবে, যা আপনাকে প্রতিকূল অবস্থার মধ্যেও স্থির থাকতে সাহায্য করবে। সিদ্ধান্তের দৃঢ়তা আপনার একটা বড় শক্তি। এই শক্তি দিয়ে অনেক বড় বড় সাংসারিক ও মানসিক যুদ্ধ জয় করতে আপনি এখনো সক্ষম। কাজেই নিজের ওপর ভরসা রাখুন। বন্ধুবান্ধব ও নিকটজনের সঙ্গে যথাসম্ভব বেশি সময় কাটানোর বিষয়টিকে এ বছর আলাদা গুরুত্ব দিন। চমৎকার কাটবে সারাটা বছর।
কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
আপনার পেশা চাকরি, ব্যবসা, রাজনীতি বা অন্য যা কিছুই হোক না কেন—এই ১৪২০ সন আপনি নিজেকে অনেকখানি গুছিয়ে আনতে পারবেন। চিন্তায় শৃঙ্খলা বৃদ্ধির ফলে এ বছর সামাজিক ক্ষেত্রে আপনার সমন্বয় জোরদার হবে। আপনার ওপর মানুষের আস্থাও বেড়ে যাবে বহু গুণে। এ থেকে তারা উপকৃত হবে, আপনি নিজেও উপকৃত হবেন। টাকাপয়সার আগমন এবং নির্গমন—দুটোই হবে প্রবল বেগে। তা হলেও আপনি তেমন অর্থকষ্টে পড়বেন বলে মনে হয় না। কিছু একটা নিরাপত্তাবলয় আপনার চারপাশে তৈরি হবে। এ বছর কোনো হঠকারিতা যেন করে বসবেন না। যেমন, তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে আচমকা কিছু একটা করে বসা। যা করার ধীরেসুস্থে এবং ভালো লোকের পরামর্শ নিয়ে করুন। অবশ্য এমনিতেও এ ধরনের কিছু করার কথা আপনার নয় এ বছর, যেহেতু শুরুতেই বলা হলো—আপনার মন এখন গোছানো বা সংগঠিত থাকবে।
মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
রাত এবং দিন—দুটোই সত্য, দুটোই প্রকৃতির বাস্তব দুটি অবস্থা। তবুও সূর্যের আলোয় উদ্ভাসিত দিনটাকেই আমাদের প্রকৃত সত্য বলে মনে হয়। সেই দিনের শুরু দিয়েই হতে যাচ্ছে আগামীকাল আপনার-আমার সবার নতুন এক বছর: ১৪২০।
শাস্ত্রমতে, বছরটি মীন জাতক-জাতিকার জন্য বয়ে নিয়ে আসছে নতুন এক সুসমাচার। নবতর কিছু সৌভাগ্য হয়তো এবার যোগ হবে তাদের ভাগ্যচক্রে।
হয়তো বলছি কেন, নিশ্চিতভাবেই বলা উচিত কথাটা—ভবিষ্যদ্বাণীই যদি করলাম। আলোচ্য সময়ে মীন-এর অল্পকটি ছাড়া বাকি সব এজেন্ডাই পূরণ হবে বলে মনে হয়। তিনি নিজে এতে খুশি হবেন এবং অন্যদেরও খুশি করবেন, এ তো আর বলার অপেক্ষা রাখে না। যে কোনো পেশায় নিয়োজিত থেকেই মীন ১৪২০ বঙ্গাব্দে অর্জন করবেন প্রভূত অর্থ এবং সম্মান।
শুভ হোক সবার ১৪২০ সন!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী

/ Labels: বাৎসরিক বাংলা রাশিফল ২০১৩
কেমন যাবে নতুন বছর ২০১৩

রাশি কখনোই ভাগ্য নিয়ন্তা নয়। মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
সর্বাধুনিক সংখ্যাতত্ত্বের নিরিখে বিশেষ আয়োজনে ১২ রাশির ২০১৩ সালের রাশিফল তুলে ধরা হয়েছে। ইতিবাচকের পাশাপাশি কারও কারও রাশিতে নেতিবাচক বিষয়েরও উল্লেখ রয়েছে।
এতে হতাশ হওয়া বা ভয়ের কোনো কারণ নেই। নিজের চেষ্টা, কর্ম আর আত্মবিশ্বাসই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
মেষ রাশির বৈশিষ্ট্য : মেষ রাশি মঙ্গলগ্রহের জাতক। জয়ের নেশায় প্রাণান্ত লড়াই করা মেষ জাতকের স্বভাব। মেষ জাতক-জাতিকার মধ্যে সাহস, ব্যক্তিত্ব ও তেজস্বী মনোভাবের প্রাবল্য থাকে। মেষ রাশির জন্মকালে মঙ্গল, রবি, বৃহস্পতি ও বুধ অনুকূল থাকলে তা জীবন সংগ্রামে সাফল্য আনতে বিশেষ সহায়তা করে। এরা অত্যন্ত স্বাধীনপ্রিয় হয়ে থাকে। সত্য কথা বলতে দ্বিধাবোধ করে না। সব কাজে এরা নেতৃত্ব দিয়ে থাকে। এদের জীবনীশক্তি অত্যধিক।
নতুন বছর কেমন যাবে : দীর্ঘদিনের পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধান হবে। পুরাতন প্রেম ভেঙে যেতে পারে। নতুন নতুন কাজ হাতে আসবে। নতুন কোনো বন্ধু উপকারে আসতে পারে। ভয় ও সঙ্কোচ ধীরে ধীরে কেটে যাবে। এ বছর প্রেমের বিয়ের ব্যাপারে অভিভাবকদের কেউ কেউ প্রথমে অমত করলেও শেষ পর্যন্ত বিষয়টি তারা মেনে নেবে। নগদ টাকার অভাবে গত বছর যে সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছিল এ বছর সেগুলোতে আবার হাত দিতে পারবেন। বছরের কোনো কোনো সময় অন্যের দেওয়া ভুল তথ্য প্রেমের ব্যাপারে জটিলতার সৃষ্টি করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। ছাত্রছাত্রীরা এ বছর বিভিন্ন পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে। এ বছর একাধিক লটারি কিংবা অন্য কোনো উপায়ে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। এ বছর প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার ক্ষীণ সম্ভাবনা আছে।
মেষ রাশির শুভ সংখ্যা ৩ ও ৯।
শুভ রং : লাল, বেগুনি ও সাদা।
শুভ রত্ন : প্রবাল, শুভ ধাতু : তাম্র
বৃষ [২১ এপ্রিল-২১ মে]
বৃষ রাশির বৈশিষ্ট্য : বৃষ রাশি শুক্র গ্রহের জাতক। বৃষ রাশির মধ্যে রয়েছে এক অনমনীয় দৃঢ়তা অথচ তাদের মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা ও আনন্দ উপভোগের অভিলাষও কম নয়। এরা সাধারণত ধীরস্থির, ভদ্র ও শান্ত প্রকৃতির হয়ে থাকে। এরা সুশৃঙ্খল এবং আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়। এরা যে কাজে নিযুক্ত হয় সে কাজে সাফল্য লাভের তীব্র ইচ্ছা পোষণ করে। শুক্রের প্রভাবে প্রেমিক বৃষ জাতকের সাধারণত বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ থাকে।
নতুন বছর কেমন যাবে : এ বছর ব্যবসায়ে পাওনা টাকা সহজেই আদায় হবে। শিল্প সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের জোগান পাওয়া সহজ হবে। ব্যাংক-ঋণ পেতেও তেমন কোনো সমস্যা হবে না। যারা গত বছর প্রেমের ব্যাপারে আশাহত হয়েছিলেন, এ বছর তাদের অনেকের জীবনে প্রেম আসবে নির্ভরতার প্রতীক হয়ে। ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন হবে বিপরীত লিঙ্গের সহযোগিতায়। লটারি কিংবা অন্য কোনো উপায় আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে দারুন উন্নতি হবে এ বছর। বিলাস দ্রব্যের ব্যবসায় উন্নতি হবে। সব মিলিয়ে বছরটি ভালো যাবে। আপনি লক্ষ্য করলে দেখবেন, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি সুযোগ হাতে আসবে। তবে সাবধানে এগুতে হবে। কারণ নিশ্চিত না হয়ে প্রবাস বা বিদেশ সফরে গেলে অনিশ্চয়তায় পড়তে পারেন। ভুগতে পারেন অর্থ কষ্টে। অন্যদিকে কারও কারও সম্পর্ক পারিবারিক সম্মতিতে শেষ পর্যন্ত বিয়েতে গড়াবে। তাই পারিবারিক সিদ্ধান্তকে প্রাধান্য দিলে লাভবান হবেন। অন্যথায় দুঃখ আছে কপালে।
পারিবারিক পরিমণ্ডলে আপনাকে কুশলী হতে হবে। আকস্মিকভাবে ধর্মকর্মে মনোযোগী হয়ে উঠতে পারেন কেউ কেউ। প্রবাসী প্রিয়জনদের আগমনে মুখরিত হবে এ বছর। সর্বোপরি সামাজিক মর্যাদা বাড়বে। বছরের শেষে অপ্রত্যাশিত অর্থযোগ রয়েছে। সারা বছরই কমলা রঙকে প্রধান্য দিতে হবে।
বৃষ রাশির শুভ সংখ্যা ৬।
শুভ রং : আকাশি, কমলা।
শুভ রত্ন : হিরা, পান্না, শুভ ধাতু : প্লাটিনাম
মিথুন [ ২২ মে-২১ জুন]
মিথুন রাশির বৈশিষ্ট্য : মিথুন রাশি বুধ গ্রহের জাতক। বড় রহস্যপূর্ণ এই রাশি। দ্বৈততা এদের চরিত্রে প্রকট। বৈচিত্র্য প্রিয় এই রাশির পুরুষ জাতকের যেমন রয়েছে দৃঢ়তা, কর্মশক্তি ও উৎপাদন শক্তি, তেমনি জাতিকার রয়েছে নারীসুলভ মমতা, নম্রতা, ভালোবাসা এবং স্নেহ। এদের বুদ্ধি খুব তীক্ষ্ন হয়ে থাকে। সৃজনশীল কাজ, শিল্প-সাহিত্য, সংগীত, নৃত্য এবং অভিনয়ে এদের যোগ্যতা থাকে। এদের মধ্যে উদারতা, পর দুঃখ কাতরতা এবং দৈবানুভূতি প্রবল হয়। একই সঙ্গে দুটো কাজে লেগে থাকা মিথুনের আরেকটি স্বভাব। নির্ভীক, স্পষ্টবাদিতা ও আত্দবিশ্বাসীও এদের চারিত্রিক বৈশিষ্ট্য।
নতুন বছর কেমন যাবে : বছরের শুরু নয়, শেষার্ধে আপনার জন্য প্রত্যাশা অপেক্ষা করছে। তার মানে এই নয় যে, বছরের শুরুটা খারাপ যাবে। ভালো যাবে তবে তুলনামূলক ম্লান। অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধে বিপরীত লিঙ্গের কারও কারও কাছ থেকে চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই প্রত্যক্ষ সহযোগিতা পাবেন। প্রত্যক্ষ না পেলেও পরোক্ষ সহযোগিতা নিশ্চিত। অন্যের পাওনা পরিশোধ করলে পিঠের বোঝা নেমে যাবে। ঠিক তেমনি পাওনা টাকা আদায়ের ব্যাপারে বিশেষ সাফল্য অর্জিত হবে। এমন কিছু পাওনা এ বছর আদায় করতে সক্ষম হবেন, যা ছিল প্রায় দুঃসাধ্য। বিশেষ করে ব্যবসায়ীরা এ বছর সাফল্যের মুখ দেখবেন। অন্যদিকে রাজনীতিবিদরা বছরের শুরুতেই এগিয়ে যাবেন। বিশেষ করে জনকল্যাণ ও সেবামূলক কাজকর্ম বেড়ে যাবে। সারা বছরই রোমান্স ও বিনোদন শুভ রয়েছে। দুই-একটি ক্ষেত্রে নিকটাত্দীয় কিংবা ঘনিষ্ঠ বন্ধুর বৈরিতার কারণে পুরনো প্রেমের সম্পর্কে ফাটল ধরবে। এ বছর যারা নতুন প্রেমে জড়াবেন তাদের কারও কারও ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা দেখা দিলে অভিভাবকের সম্মতিতেই বিয়ের কথাবার্তা পাকাপাকি হবে। পরিবারের সাহায্য-সহযোগিতা বাড়বে। জমিজমা-বাড়িঘরের বিষয়ে আপনাকে ভাবিয়ে তুলতে পারে। তাদের মাধ্যমে নিজের জন্য সুবিধা আদায় করা যেমন সহজ হবে, তেমনি অন্যকেও চাকরি অথবা ব্যবসা ক্ষেত্রে কিছুটা সুযোগ করে দেওয়া কঠিন হবে না। সবচেয়ে বড় কথা, নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে এগিয়ে যাওয়া যাবে এ বছর। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এ রাশির জাতক-জাতিকারা একটু রহস্যে ঘেরা থাকে। বিশেষ করে এদের চরিত্রে দ্বৈততা প্রকট আকার ধারণ করে। তারপরও সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত এগিয়ে যান তারা।
মিথুন রাশির শুভ সংখ্যা ৫।
শুভ রং : হালকা সবুজ, ক্রিম।
শুভ রত্ন : পোখরাজ, শুভ ধাতু : রুপা।
কর্কট [২২ জুন-২২ জুলাই]
কর্কট রাশির বৈশিষ্ট্য : রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট। কর্কট চন্দ্রগ্রহের জাতক। এটি জল রাশি এবং এর অর্থ কাঁকড়া। এ রাশির জাতক-জাতিকারা ঘরমুখী, সংবেদনশীল, আত্দকেন্দ্রিক ও খেয়ালি স্বভাবের হয়ে থাকে। এরা অতিরিক্ত কল্পনা ও আবেগপ্রবণ। এরা নিজের মনকে বেশি প্রাধান্য দেয়। আনন্দের নেশা এদের মধ্যে যেমন প্রবল হয় তেমনি মাঝে মধ্যেই বিষণ্নও হয়ে ওঠে। এরা সবার প্রশংসাপ্রত্যাশী হয়ে থাকে। অন্যের জন্য কিছু করলেও প্রতিবাদে খুব একটা পায় না তারা। পরোপকারের প্রতি ঝোঁক রয়েছে, সবাইকে আপন করে নিতে চায়। এদের স্মৃতিশক্তি বেশ তীক্ষ্ন হয়।
নতুন বছর কেমন যাবে : রাজনীতিতে এমন কিছু কর্মদক্ষতা আপনি প্রদর্শন করতে পারবেন, যার মাধ্যমে দল তথা বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে। এ বছর বেশির ভাগ আইনি লড়াইয়ের ফলাফল আপনার অনুকূলে যাবে।
প্রতিশ্রুত অর্থের দেখা মিলবে, যা ব্যবসায়ের শ্রীবৃদ্ধি ঘটাতে সহায়ক হবে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। অহেতুক আবেগ সমস্যায় ফেলবে। সৃজনশীল পেশার সঙ্গে জড়িতরা সাফল্য পাবেন। এ বছর ব্যবসায়ে হাত দিয়ে পুঁজির জোগান, বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন। যেসব কর্মকাণ্ডে আর্থিক সম্পৃক্ততা রয়েছে সেগুলোর ব্যাপারে কারও কারও কাছ থেকে অপ্রত্যাশিতভাবে সাহায্য-সহযোগিতা পাবেন। চাকরিজীবীদের কুশলী হতে হবে। কর্মস্থলে আপনার দাপট বাড়বে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। পদস্থদের কেউ যাতে বিরূপ মনোভাব পোষণ না করে সে ব্যাপারে বছরের আগাগোড়াই লক্ষ্য রাখতে হবে। কেউ কেউ উচ্চ শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রার জন্য যাবতীয় আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করতে পারবেন। আকস্মিকভাবে আপনি ধর্মীয় চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্মকর্মে মনোনিবেশ করতে পারেন। বছরের আগাগোড়াই স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কর্কট রাশির শুভ সংখ্যা ২।
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা।
শুভ রত্ন: মুক্তা, শুভ ধাতু : শঙ্ক ।
সিংহ [২৩ জুলাই-২৩ আগস্ট]
সিংহ রাশির বৈশিষ্ট্য : সিংহ রাশি রবিগ্রহের জাতক। রাশিচক্রের পঞ্চম রাশি এটি। এদের মধ্যে রাজকীয় ভাব বিদ্যমান। এদের আভিজাত্যের প্রতি মোহ থাকে। এরা উদার, দৃঢ়সংকল্প এবং নেতৃত্বশক্তির অধিকারী হয়। ঈষৎ গর্বিত, আগ্রহী এবং অন্যদের আকর্ষণ করানোর ক্ষমতা এদের প্রবল। বিশৃঙ্খলা একেবারেই ভালোবাসে না এরা। সবার জন্য নিজের স্নেহপ্রীতি, ভালোবাসা উজাড় করে দেয়। নিজের বিচার-বুদ্ধির ওপর তীব্র আস্থা থাকে, প্রচণ্ড আত্দবিশ্বাসী হয়। অনেক সময় প্রতিহিংসাপরায়ণ ও জেদের বশবর্তী হয়ে ট্র্যাজেডির শিকার হয়।
বছরটি কেমন যাবে : ব্যবসায়ীদের ভাগ্য এ বছর আকাশছোঁয়া। ব্যবসায়ে আটকে থাকা বকেয়া পাওনার ব্যাপারে এ বছর একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে পাওয়া যাবে। শৌখিন দ্রব্যের ব্যবসায়ে সাফল্য আসতে পারে। এ ছাড়া সুতা, কাপড়, তৈরি পোশাক কিংবা যন্ত্রপাতির ব্যবসায়ে হাত দিলেও লাভবান হবেন। যারা ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গে জড়িত তাদের কেউ কেউ বছরের শুরুতে ভালো কাজের প্রস্তাব পাবেন। চাকরিজীবীদের জন্য বছরটি ভালোই যাবে। যারা নতুন চাকরিতে ঢুকেছেন তাদের কেউ কেউ বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন। কখনো কখনো সহকর্মীর ভুলের দায়ভার আপনার উপরে চাপিয়ে দেওয়া হতে পারে। বছরের কোনো কোনো সময় বদলি সংক্রান্ত ঝামেলায় পড়ার সম্ভাবনাকে একেবারে নাকচ করে দেওয়া যাচ্ছে না। আবার কারও কারও ক্ষেত্রে সফলতার সর্বোচ্চ শিখরে পেঁৗছানোর সম্ভাবনা রয়েছে। এ বছর প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। নববিবাহিত দম্পতিদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হবে। এ বছর অনেকেই প্রবাসী পাত্র-পাত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। ব্যক্তিগত স্বার্থরক্ষার চেয়ে সমষ্টিগত স্বার্থরক্ষার প্রতি আপনার লক্ষ্য থাকবে। তাই সামাজিক পরিমণ্ডলে এ মাসের মধ্যেই আপনি প্রায় সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠবেন। বছরের শুরুতেই শিক্ষাক্ষেত্রে ভর্তি সংক্রান্ত জটিলতা মিটে যাবে। বছরের শেষে আর্থিক টানাপড়েনে পড়তে পারেন।
সিংহ রাশির শুভ সংখ্যা ১।
শুভ রং : হলুদ, সোনালি
শুভ রত্ন : চুনি্ন ও প্রবাল, শুভ ধাতু : তাম্র
কন্যা [২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর]
কন্যা রাশির বৈশিষ্ট্য : কন্যা রাশি বুধ গ্রহের জাতক। কুমারী কন্যা পবিত্রতার প্রতীক, যার প্রসন্ন সরলতা মানুষের মনে আশ্বাস জাগায়। উচ্চাকাঙ্ক্ষা কন্যার চালিকাশক্তি। এ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত প্রশংসাপ্রিয় হয়। এরা সহানুভূতিশীল, খেয়ালি, আত্দবিশ্বাসী, রোমান্স ও আমোদপ্রিয় হয়ে থাকে। পরিস্থিতি মোকাবিলায় এদের ক্ষমতা অপরিসীম। আত্দাভিমান প্রবল এদের। সমালোচনা এদের সহ্য হয় না। এরা ভ্রমণপ্রিয়। তবে ঘরে থাকলে প্রবাসের আনন্দের সন্ধান করে আবার প্রবাসে থাকলে গৃহ সুখের জন্য লালায়িত হয়।
নতুন বছর কেমন যাবে : ছাত্রছাত্রীদের জন্য বছরটি অত্যন্ত শুভ। বিশেষ করে তরুণ-তরুণীরা এ বছর ভালো ফল পাবে। যারা বিদেশে অধ্যয়নে আগ্রহী, এ বছর তাদের অনেকেই এক্ষেত্রে সুযোগ পাবেন। ছাত্রছাত্রীদের কেউ কেউ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে সফল হবেন। গেল বছরের জঞ্জাল কেটে যাবে এ বছর। কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যাওয়া প্রেম জোড়া লাগতে পারে। বন্ধুত্বের সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে প্রেমে রূপ নিতে পারে। এ বছর পরকীয়ার অপবাদ ঘুচবে, তবে সমাজসিদ্ধ নয় এমন কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বছরের আগাগোড়াই স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। অবিবাহিতদের হঠাৎ বিয়ের যোগ, নতুন কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। বিপরীত লিঙ্গের কেউ সুন্দর বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে।
ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচেষ্টা এ বছর সাফল্যের মুখ দেখবে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে গত বছর যে মন্দাভাব বিরাজ করছিল বছরের প্রথমার্ধেই তার অবসান হবে।
কন্যা রাশির শুভ সংখ্যা ৫।
শুভ রং : ফিরোজা, চকলেট।
শুভ রত্ন : পান্না ও নীলা, শুভ ধাতু : রুপা।
তুলা [২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর]
তুলা রাশির বৈশিষ্ট্য : তুলা রাশি শুক্রগ্রহের জাতক। এ রাশির জাতক-জাতিকার বিচার-বিশ্লেষণ ও লোকচরিত্র বোঝার ক্ষমতা প্রবল। এরা ভারসাম্যপূর্ণ, সুহৃদয় ও বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। জাতকের আনন্দের নেশা ও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ প্রবল। ভোগবিলাসে এদের সুরুচির প্রকাশ ঘটে থাকে। ন্যায়সঙ্গত মত প্রকাশে পশ্চাৎপদ হয় না। এরা পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু।
নতুন বছর কেমন যাবে : এ বছর নতুন চমকে প্রাণ পাবে প্রেম। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক একসময় প্রেমে রূপ নিতে পারে। যারা এ বছর নতুন প্রেমে জড়াবেন তাদের অনেকেই শেষ পর্যন্ত সাফল্যের মুখ দেখবেন। প্রেমের ব্যাপারে সাফল্যের পাশাপাশি দুই-একটি ব্যর্থতা ও প্রতারণার ঘটনা ঘটার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৃজনশীল কর্মকাণ্ডের ক্ষেত্রে এ বছর একাধিক ইতিবাচক ঘটনা ঘটবে। যারা সংগীতশিল্পী, তাদের কেউ কেউ বিদেশে অনুষ্ঠান করার জন্য আমন্ত্রিত হবেন। এ বছর সাহিত্যকর্মের জন্য বিদেশের কোনো প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়ার সম্ভাবনা আছে। চিত্রশিল্পীদের কারও কারও অাঁকা ছবি বিদেশের মাটিতেও প্রশংসা কুড়াবে। এ বছর ছাত্রছাত্রীদের অনেকেরই ভাগ্য সুপ্রসন্ন হবে। অনেকটা আকস্মিকভাবেই বিদেশে পড়ালেখার সুযোগ পাবেন কেউ কেউ। এ বছর কখনো কখনো স্বাস্থ্য কিছুটা ভোগাবে। এ বছর সার্বিকভাবে আপনার আয় বৃদ্ধি পাবে। অন্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ। তীর্থ ক্ষেত্র ভ্রমণের জন্যও বছরটি শুভ। গত বছরের অনেক অনিষ্পন্ন কাজ এ বছর সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। রাজনীতিবিদদের জন্য বছরটি ভালো যাবে। তবে বছরের শেষার্ধে তাদের চরম মূল্য দিতে হতে পারে।
তুলা রাশির শুভ সংখ্যা ৫ ও ৬।
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা।
শুভ রত্ন : হীরা-পান্না শুভ ধাতু : স্টিল।
বৃশ্চিক [২৪ অক্টোবর-২২ নভেম্বর]
বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য : রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক, শাসকগ্রহ মঙ্গল। এ রাশির জাতক-জাতিকারা কাজপাগল, ইচ্ছাশক্তি প্রবল, প্রয়োজনে বিদ্যুৎ গতিতে সিদ্ধান্ত নিতে পারে। অন্যের দোষ ধরতে পারদর্শী, পান থেকে চুন খসলে তিক্ত কথা শুনিয়ে দিতে পশ্চাৎপদ হয় না। এরা স্বাধীনপ্রিয় ও দূরদর্শী, বহু আগে থেকেই পরিকল্পনা করে একটু একটু করে লক্ষ্যে পেঁৗছায়। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা দীর্ঘদিন মনের মধ্যে পুষে রাখতে পারে। এরা সহজে কাউকে ক্ষমা করতে পারে না। এদের আত্দমর্যাদা জ্ঞান অত্যন্ত প্রকট। সব সময় উত্তেজিত থাকে।
নতুন বছর কেমন যাবে : বিদেশ যাত্রার জন্য এ বছরই প্রস্তুতি নেওয়া উত্তম সময় এ জাতক-জাতিকার। কোনো কোনো ক্ষেত্রে আপনার বিদেশি বন্ধু এ ব্যাপারে কার্যকর সহযোগিতা প্রদান করবে। এ ছাড়া শেয়ার কিংবা অন্য কোনো ফটকা ব্যবসা থেকেও মুনাফা অর্জিত হবে। প্রেম ও রোমান্সের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ। এ বছর বেশির ভাগ প্রেমের সম্পর্কই সাফল্যের মুখ দেখবে। প্রেমিক-প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান হবে। কোনো কোনো ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগবে। এ বছর পরকীয়ার অপবাদ ঘুচবে। প্রেমের ব্যাপারে আরও কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিনের প্রেম বিবাহে রূপ নেবে। ব্যক্তিত্বসম্পন্ন লোকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। অহেতুক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন। এ বছর সাহিত্য, সংগীত, নৃত্যকলা কিংবা অভিনয়ের মাধ্যমে প্রশংসার পাশাপাশি প্রচুর অর্থ উপার্জনেও সক্ষম হবেন। এ সুবাদে বিদেশ যাত্রারও সুযোগ আসতে পারে একাধিকবার। তবে সব সুযোগ কাজে লাগানো ঠিক হবে না।
বৃশ্চিক রাশির শুভ সংখ্যা ১,২,৩,৯।
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট।
শুভ রত্ন : প্রবাল ও চুনি্ন, শুভ ধাতু : তামা।
ধনু [২৩ নভেম্বর-২১ ডিসেম্বর]
ধনু রাশির বৈশিষ্ট্য : ধনু রাশি বৃহস্পতি গ্রহের জাতক। এরা সত্যবাদী, আবেগী, প্রখর আত্দসম্মানবোধ সম্পন্ন এবং অন্যায় সহ্য করে না। অন্যরা সহজেই এদের ভুল বোঝে। এরা খুঁটিনাটি বিষয়ের প্রতি বেশি লক্ষ্য করে। অপ্রিয় সত্যকথা বলার জন্য শত্রু সৃষ্টি হয়। লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজে ব্রতী হয়। সমাজসেবায় সুনাম লাভ করে থাকে। গুরু, শিক্ষক ও উপদেষ্টার ভাব প্রবল এদের মধ্যে।
নতুন বছর কেমন যাবে : অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা বকেয়া পাওনার ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন তাদের অনেকেই বছরের প্রথমার্ধের মধ্যেই পাওনা বুঝে পাবেন। শেয়ার ব্যবসায়ে বিনিয়োগ করেও লাভবান হবেন কেউ কেউ। বেকারদের অনেকেই এ বছর বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। এক্ষেত্রে কেউ কেউ প্রভাবশালীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। রাজনৈতিক পরিমণ্ডলে এ বছর নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা আছে। মুরবি্বদের সঙ্গে কখনো কখনো মতবিরোধ দেখা দিলেও তা সীমা অতিক্রম করবে না। প্রবাসী কারও সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে তা ইতিবাচক পরিণতির দিকে এগুবে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। অর্থবিত্তের নতুন দুয়ার উন্মোচন হবে। আটকে থাকা পদোন্নতি বছরের শুরুতেই বিবেচনার জন্য উপস্থাপন করা হতে পারে।
ধনু রাশির শুভ সংখ্যা ৩ ও ৯।
শুভ রং : আকাশি ও বেগুনি।
শুভ রত্ন : পোখারাজ, শুভ ধাতু : ব্রহ্মযষ্টির মূল।
মকর [২২ ডিসেম্বর-২০ জানুয়ারী]
মকর রাশির বৈশিষ্ট্য : রাশি বলয়ের দশম রাশি মকর। এরা শনিগ্রহের জাতক। ধৈর্য, শ্রম ও কষ্ট সহিষ্ণুতার প্রতীক মকর জাতক-জাতিকা। এদের অন্তর্দৃষ্টি তীক্ষ্ন। প্রায় সর্ব ক্ষেত্রেই এরা যোগ্য দেখাতে পারে। কর্তব্য, প্রেম ও সামাজিকতার ব্যাপারে সাধারণ থেকে একটু স্বতন্ত্র হয়। দায়িত্বজ্ঞান, সময়জ্ঞান ও নিয়মনিষ্ঠা প্রবল হয়ে থাকে।
নতুন বছর কেমন যাবে : বছরটি শিক্ষার্থীদের জন্য বিশেষ সাফল্যের বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে। কেউ কেউ ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে পড়ালেখায় অমনোযোগী হওয়া সত্ত্বেও পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবেন। এ বছর কেউ কেউ কাঙ্ক্ষিত বিষয় নিয়ে পড়ালেখার সুযোগ পাবেন। অদূরদর্শী দৃষ্টিভঙ্গির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। পরিবারের প্রতি মনোযোগ বাড়াতে হবে। ব্যবসার নতুন দুয়ার খুলে যাবে এ বছর। বৈদেশিক বাণিজ্যে আগ্রহীরা গত বছর যে জটিলতা অতিক্রম করেছিলেন, এ বছরের শুরুতে তার রেশ থাকলেও প্রথম তিন মাস অতিক্রান্ত হওয়ার পর সুদিন দেখতে পাবেন। সময়োচিত সিদ্ধান্ত গ্রহণের ফলে এ বছর একাধিক পারিবারিক কলহের সুষ্ঠু নিষ্পত্তি ঘটার সম্ভাবনা আছে। গত বছরের অসমাপ্ত ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোও এ বছরের শুরুতেই ইতি টানবে।
মকর রাশির শুভ সংখ্যা ৮।
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ রত্ন : নীলা, ক্যাটস আই, শুভ ধাতু : শিসা ও লৌহ
কুম্ভ [২১ জানুয়ারী-১৮ ফেব্রুয়ারী]
কুম্ভ রাশির বৈশিষ্ট্য : ইউরেনাসের জাতক কুম্ভ রাশি। এরা নিঃস্বার্থ ও পবিত্র হয়ে থাকে। এদের আত্দবিশ্বাস প্রবল হয়। এরা নিষ্ঠাবান, মানবপ্রেমী, সংবেদনশীল, আত্দাভিমানী ও আবদারপ্রিয়। জনপ্রিয় হলেও ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা কম হয়ে থাক। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারেই বিশেষভাবে পারদর্শী। অত্যন্ত আরামপ্রিয় ও কিছুটা অবাস্তববাদিতার জন্য সাফল্যে বাধা আসে। প্রবল আশাবাদী বলে কখনো কখনো বিশ্বাস ভঙ্গের শিকার হয়। অতিরিক্ত আত্দবিশ্বাস ও ভাবপ্রবণতাকে প্রশ্রয় দিলে এদের জীবন নিরাশপূর্ণ হয়ে উঠতে পারে।
বছরটি কেমন যাবে : এবছর নতুন উদ্দীপনায় জেগে উঠুন। যারা পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, এ বছর তাদের কেউ কেউ প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল অর্জন করবেন। রাজনীতিতে যোগ দিতে হতে পারে। বেকারদের জন্য বছরটি ঘটনাবহুল হবে। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে মতবিরোধেও জড়িয়ে পড়তে পারেন কেউ কেউ। সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে একাধিকবার পারিবারিক কলহের সৃষ্টি হতে পারে। এ বছর একাধিক সফল প্রেমের শুভ সূচনা ঘটবে। পাশাপাশি পরকীয়ার ঘটনা ঘটতে পারে বেশ কয়েকটি। অতি আনন্দ নিরানন্দের কারণ হতে পারে নববিবাহিত দম্পতিদের ক্ষেত্রে, সংযমী হতে হবে।
কুম্ভ রাশির শুভ সংখ্যা : ১, ৩ ও ৯।
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি।
শুভ রত্ন : নীলা- ক্যাটস আই, শুভ ধাতু : সিসা-স্টিল।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
মীন রাশির বৈশিষ্ট্য : রাশি বলয়ের সর্বশেষ রাশি মীন, গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা তীব্র কৌতূহলী এবং জীবনকে দেখে বিশেষ দৃষ্ঠিকোণ থেকে। সহানুভূতি ও ক্ষমা এদের বিশেষ গুণ। প্রেম ও ধর্মের প্রতি বিশেষ আগ্রহ থাকে। মানুষের মন ও চিন্তাকে সঠিকভাবে পড়তে পারে।
নতুন বছর কেমন যাবে : এ বছর প্রেমের ক্ষেত্রে চমকপ্রদ কিছু ঘটনা ঘটতে পারে। অন্যের প্ররোচনায় প্রেমিক-প্রেমিকার মধ্যে যাতে কোনোরকম ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুত্বের সম্পর্ক কোনো কোনো ক্ষেত্রে প্রেমে রূপ নিতে পারে। যারা নতুন প্রেমে জড়িয়েছেন তাদের কারও কারও সম্পর্ক বিয়েতে গড়ানোর সম্ভাবনা আছে। এ বছর ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও সাফল্যের ঘটনা ঘটবে বেশির ভাগ ক্ষেত্রে। পারিবারিক পরিমণ্ডলে এ বছর আপনাকে কুশলী হতে হবে। পরিবারের কেউ কেউ চাকরি ক্ষেত্রে আপনার আটকে থাকা পদোন্নতির ইতিবাচক সিদ্ধান্তের ব্যাপারে সরাসরি বা প্রত্যক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবে। বছরের বেশিরভাগ সময়ই আপনার বাড়ি মেহমানে মুখরিত থাকবে।
মীন রাশির শুভ সংখ্যা : ৪ ও ৭। শুভ রং : বেগুনি, শুভ রত্ন : রক্তমুখী নীলা, মুক্তা, ওপ্যাল, শুভ ধাতু : রুপা-সোনা।
সৌজন্যে : বাংলাদেশ প্রতিদিন।
এনসিএন : ১৩৭৮৮
/ Labels: বাৎসরিক বাংলা রাশিফল ২০১৩
বাৎসরিক বাংলা রাশিফল 2013
মেষ Aries
২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
চেয়ে দেখুন আপনার রাশির ভর ৬। আমার এই লেখার শুরুতে আমি দেখিয়েছি ২০১৩-এর যোগফল কেমন করে ৬ হয়। তার মানে বছরের বেশির ভাগ সময় বল আপনার ব্যাটের বাড়ি খাবে আর ছয় হয়ে উড়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়বে। মার দিয়া কেল্লা! তাহলে তো আগামী বছরটা আপনার কেমন যাবে, তা বুঝে নেওয়াই উচিত। তার পরও একটু সতর্ক হয়ে চলা উচিত। কারণ, শচীন বা ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানেরও অনেক সময় শূন্য রানে স্টাম্প উড়ে যায় এবং কেউ বলে না যে সেটা ভাগ্যের দোষ। বলে, ব্যাটসম্যানই নড়বড়ে। তাহলে ২০১৩ সালে আপনি প্রচুর সাফল্য পাবেন, সুখ-আনন্দ পাবেন। এর পাশাপাশি একটুখানি চোখ-কান খোলা রেখে চলতে হবে। অনেকেই এ বছর বিদেশ ভ্রমণ করবেন!
বৃষ Taurus
২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
বৃষ রাশির ভর ১। তাই ২০১৩ সালে বৃষ থাকবেন ১+৬ = ৭-এর ঘরে। বহুত আচ্ছা ইয়ে লাকি সেভেন। এর জোরে আপনি সাংসারিক বিষয়ে বেশ একটু উদাসীন হয়ে উঠতে পারেন। দাদা অ্যান্ড দিদি, এই উদাসীন হওয়াটা কিন্তু ঠিক হবে না। ভাগ্য আপনার খুব ভালো আছে, কিন্তু মালকড়ি, সম্পত্তি ইত্যাদির ব্যাপারে কড়া নজরদারি চালাবেন। এ বছর আপনি প্রচুর মানুষের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। শত্রুতা করে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনাদের মধ্যে যাঁরা কৃষিসংযুক্ত পেশায় জড়িত আছেন, তাঁরা আর্থিকভাবে দারুণ সাফল্য পাবেন। সৃষ্টিশীল কাজে ব্যস্ত বৃষ ঈপ্সিত স্বীকৃতি পাবেন। বেশ ভ্রমণ আছে।
মিথুন Gemini
২২ মে—২১ জুন। ভর # ৬ >
২০১৩ মানেই হচ্ছে ৬ (শুরুর দিকের লেখা পড়ুন)। এদিকে মিথুনের ভর ৬। অঙ্কের এই মিল শুভ। এই অবস্থায় যদি মনে খুব বেশি আনন্দের জোয়ার এসে যায়, তাহলে আয়নার সামনে গিয়ে একটু দাঁত বের করে হেসে আসুন। মার্চ মাসের দিকে গিয়ে আপনি একটু আবেগে আক্রান্ত হতে পারেন। এই আবেগটা সামলে চলবেন। অন্য আর তেমন কোনো দুশ্চিন্তা না করলেও চলবে। তবে আপনার চারপাশের অবস্থা পরিবর্তন করার তীব্র ইচ্ছা বাদ দিয়ে আপনি নিজেকে বদলাবার দিকে মন দিন। এভাবে আপনি আগামী বছর দুঃসময় পার করে সুসময়ের মধ্যে জীবন কাটাবেন।
কর্কট Cancer
২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
কর্কটের জন্যও বছরটা সার্বিকভাবে শুভ। জীবনে কঠিন সময় আসবে, এর মোকাবিলা করতে হবে। তবে সুখের কথা এই যে, এসব মোকাবিলায় ভাগ্যের সমর্থন পাবেন। ২০১৩-তে কর্কটের কল্পনাশক্তি ও কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা শীর্ষে গিয়ে পৌঁছাবে। অনেক কর্কট সামাজিক ও জাতীয় ক্ষেত্রে বড় স্বীকৃতি পাবেন। শিল্পী ও ব্যবসায়ীদের সামনে বড় সমস্যা আসবে এবং পার হয়ে যাবে। কর্কট রাশির দ্বৈত সত্তা জোরদার থাকার ফলে ২০১৩ এই রাশির নারী-পুরুষের জন্য শেষ পর্যন্ত শুভই হবে।
সিংহ Leo
২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১ >
সব রাশিতেই একদল শক্তিশালী, একদল মধ্যম এবং একদল দুর্বল। কিন্তু এই শক্তি যাঁর মধ্যে যতটুকুই থাকুক—তিনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে সেভাবেই তিনি নিজের তৎপরতা চালিয়ে যেতে পারেন। সিংহ জাতক-জাতিকার জন্য ২০১৩ একটি মাইলফলক হয়ে থাকার কথা। আপনি দেখবেন এই ২০১৩-তে আপনি যেসব কাজ করবেন, বছরের শেষে কিংবা তার পরের বছর এসবের শুভ ফল আপনি পাবেন। এ বছর দেশের ভেতরে ও বাইরে অনেক ভ্রমণ করতে হতে পারে। টাকা যেমন কামাবেন তেমন খরচও হবে। এ কারণেই নিজস্ব আর্থিক দিক পরিচালনার ভার অন্যের হাতে দেওয়াই আপনার পক্ষে ভালো হবে। তাহলে প্রস্তুতি নিন শুভ একটি বছর যাপনের জন্য।
কন্যা Virgo
২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
ভালোবাসা নিয়ে কারা চিন্তিত? অন্যরাও ভালোবাসেন, কন্যাও ভালোবাসেন, তিনি পুরুষ হোন বা নারী। ভালোবাসা দিবস আসুক বা না আসুক, থাকুক বা না থাকুক—সারা বছরই আপনার নানা পর্যায়ের প্রেমের আসা-যাওয়া চলতে থাকবে। এখন কথা হচ্ছে, পকেটে এবং পার্সে কিছু জিনিস তো থাকতে হবে। এটা ঠিক রাখতে গেলে যা যা করতে হয় করুন। ভাগ্য আপনার সহায় আছে। ২০১৩ সালে কারও সঙ্গে কোনো বিবাদে জড়াবেন না। যত দূর সম্ভব বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন সব ঠিকঠাক চলবে।
তুলা Libra
২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
কেন যে আপনারা রাশি নিয়ে এত মাতামাতি করেন, এত জীবনেও আমি তা বুঝে উঠতে পারলাম না। আরে, রাশি তো আপনার ফ্যানটাসটিক! ২০১৩ সালে আপনার পারফরম্যান্স সবাই চেয়ে চেয়ে দেখবে। তবে আপনার জীবনে আগামী বছর একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর জন্য মানসিক প্রস্তুতি নিন। যেকোনো পরিবর্তনেই প্রথমে একটা ধাক্কা লাগে। এর মানে এই নয় যে ফলটা খারাপ। ভাঙার পরই তো গড়ার প্রশ্ন। ২০১৩ সালে আপনার আর্থিক ও হূদয়ঘটিত ব্যাপার-স্যাপার চমৎকার চলবে। কাউকে একবার কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে চলবেন। তাহলে আর চিন্তার কিছু থাকবে না। ভ্রমণ করার জন্য মন ব্যাকুল থাকবে, সুযোগও নিশ্চয়ই আসবে।
বৃশ্চিক Scorpio
২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
২০১৩ সালে আপনি সব মিলিয়ে সংখ্যা ৪-এর ঘরে থাকবেন। এর অর্থ, প্রধানত আপনার নেতৃত্ব আরও বিকশিত হবে, দ্বিতীয়ত আপনার আর্থিক অবস্থা আরও সমৃদ্ধ হবে, স্বাস্থ্য ভালো যাবে। এপ্রিল মাসটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। অর্থাৎ শুভ হবে। পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে অনেক বাধা সরে যাবে। প্রেমের পথে কাঁটা থাকলে অপসারিত হবে। বিশেষ করে বৃশ্চিক ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো দেখা যায়। এ বছর বৃশ্চিককে গুরুত্বপূর্ণ বিদেশ ভ্রমণ করতে হতে পারে। ভ্রমণ থেকে টাকা এবং আনন্দ দুটোই আসবে। বন্ধু যারা স্বার্থ নিয়ে এগিয়ে আসে, তাদের বিষয়ে একটু সতর্ক হয়ে চলুন। দান করুন, সাহায্য করুন, তবে যাকে-তাকে নয়। ২০১৩-তে আপনি অজস্র সুনাম কুড়াবেন। সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকের নাম ছড়িয়ে যাবে।
ধনু Sagittarius
২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
২০১৩ সালের জানুয়ারি মাসটাই আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ মাসটা কষ্ট সহ্য করে যদি একটু শ্রম দিতে পারেন, তাহলে সারা বছর আপনি তুঙ্গে অবস্থান করবেন। সিংহের মতো নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা যতটুকু সম্ভব অন্যের হাতে তুলে দিন। হূদয়টাকে যার-তার হাতে তুলে দেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। ভুল যে আপনি করবেন না, সেটা অবশ্য ঠিক। ধনু ব্যবসায়ীর আর্থিক দিক মাঝেমধ্যে সমস্যায় পড়বে। এতে ঘাবড়ানোর কিছু নেই। বছরের শুরুর ভালো কাজ সব সমস্যা পার হতে সাহায্য করবে। দ্বৈত সত্তা ক্রিয়াশীল থাকার ফলে ২০১৩ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর সাধারণভাবে শুভ থাকবে।
মকর Capricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >
আপনি একটি কঠিন সংগ্রামে অভ্যস্ত রাশির জাতক কিংবা জাতিকা। আপনার সাহস প্রচণ্ড, ভয়ভীতি নেই বললেই চলে। তবে এই সাহস যাকে ভালোবাসেন তার ওপর বেশি দেখাবেন না। দেখালে চিত হয়ে শুয়ে থাকতে হবে। ২০১৩ সালে আপনার সিদ্ধান্তগুলো নিখুঁত হবে, এর ফলে আপনি যে কাজের যা ফল আশা করেন, মোটামুটি তা পাবেন। কিছুটা আপসকামী মনোভাব গ্রহণ করুন। দোকানি যখন ছাড় দেয় তখন তার মাল বেশি বিক্রি হয়, এটা মনে রাখবেন। এ বছর আপনার জীবনে একটি ভুল বোঝাবুঝির অবসান হবে। ফলে মানসিক প্রশান্তি ফিরে আসবে। আপনি নিশ্চিন্ত থাকুন, বছরটি আপনার খুব ভালো কাটবে।
কুম্ভ Aquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
ভাগ্যবান আপনি, যেহেতু ২০১৩ সালে আপনি সংখ্যা ৬-এর ঘরে থাকবেন। আপনার সাফল্যের আলোকে চারদিক উজ্জ্বল হয়ে উঠবে। মনের মধ্যে বিষণ্নতা জমতে দেবেন না। কুম্ভ রাশির জাতক বা জাতিকা হিসেবে আপনি সাধারণত ক্ষুদ্র গোষ্ঠীর সঙ্গে কাজ করতে বেশি ভালোবাসেন। বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোকে একত্র করা আপনার কাছে খুব জরুরি মনে হয়। এভাবেই আপনারা কেউ ব্যবসা করেন, রাজনীতি করেন বা অন্যান্য পেশায় কাজ করেন। ২০১৩ সালে এ ধরনের কাজ খুবই জমাট বাঁধবে। এর ফলে প্রতিটি ক্ষেত্রে আপনার কাজ একটা সুষ্ঠু সাংগঠনিক কাজে পরিণত হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে আপনার মূল্য অপরিসীম হয়ে দাঁড়াবে। এটা একধরনের নেতৃত্বগুণ বলা যেতে পারে। ২০১৩ সালে বাইরে ঘোরাঘুরি কম করে নিজ বাসস্থান বা প্রতিষ্ঠানে বসে কাজ করলেই আপনার কাজ বেশি ফলপ্রসূ হবে।
মীন Pisces
১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
২০১৩ সালের মার্চ এবং সেপ্টেম্বর মাস মীন নারী-পুরুষের জন্য বিশেষ শুভ হবে। এ ছাড়া বাকি সময়টা তাঁদের কাটবে মুখে হাসি নিয়ে। এর অর্থ স্বাস্থ্য, লেখাপড়া কিংবা পেশাগত কাজ—যেটাই হোক, একজন মীন হিসেবে আপনি তা সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারবেন। এ বছর বাইরের পৃথিবী আপনাকে অনেক টানবে, কাজেই পারিবারিক জীবনের সঙ্গে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। প্রয়োজন হলে বাইরের ছোটাছুটির কাজ একটু কমিয়ে দিন। অনেক সময় এই ছোটাছুটির মোট লাভের ফলটা কমে যায়। তাহলে ২০১৩ আপনার শুভশ্রম ও শুভ ফলাফলে ভরে উঠবে।
শুভ হোক সবার নতুন বছর।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।—কাওসার আহমেদ চৌধুরী
প্রথম আলো

কাওসার আহমেদ চৌধুরীর চোখে কেমন যাবে ২০১৩
দেখলেন তো, মায়া-র বিশেষজ্ঞরা অঙ্কে কী বিশাল এক গোল্লা পেলেন। এবার আমার অঙ্কগুলো পড়ে দেখুন, আমি তো পৃথিবী ধ্বংসের বিষয়ে কিছু বলছি না। আমি শুধু বলব ২০১৩ সালটা গুঁতাগাঁতা খেয়ে আপনার কেমন কাটবে।
২০১৩ সালে বাংলাদেশের অবস্থা
আমি দীর্ঘ গবেষণায় এই প্রথম আলোতে ২০০৪ খ্রিষ্টাব্দে দেখিয়েছিলাম যে সংখ্যা ৭ হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে শুভ। সেই হিসেবে ২০১৩-তে আমরা সংখ্যা ৬-এর মধ্যে আছি (২০১৩=২+০+১+৩=৬), অর্থাৎ এখন বড় একটা সফল বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমি ২০০৫ সাল থেকে বাংলাদেশের ক্রমিক অর্থনৈতিক উন্নতির ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি আর লোকের গালাগালি শুনছি। কিন্তু এখন দেখুন বাংলাদেশ শত বাধার মধ্যেও উন্নতির দিকে যাচ্ছে কি না। তাহলে ২০১৩ সালেও আগের মতোই বেশ কিছু অস্থির সময়ের মধ্য দিয়ে আমাদের চলতে হবে। তবুও প্রতিটি জাতীয় অনুষ্ঠানে, প্রতিটি পালা-পার্বণে জাতি-ধর্ম-দল-মতনির্বিশেষে সবার মুখে থাকবে হাসি। কোনো কষ্টই স্থায়ী হবে না। এখন আপনি নিজের মনকে সেভাবে প্রস্তুত করুন। আপনি ভালো কাজ করলে, আপনি ভালো থাকলে, দেশ ভালো থাকবে। ২০১৩ অতিক্রম করতে করতে বাংলাদেশ যেতে থাকবে উজ্জ্বল আলোর দিকে।
শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা: তাঁর শুভ জন্মসংখ্যা ৪, তাঁর রাশি কন্যা। সংখ্যা ৪-এর সঙ্গে জড়িত রয়েছে নেতৃত্ব, ঐশ্বর্য ও সাংগঠনিক দক্ষতা। ২০১৩ সালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনে যে কঠিন একটা ব্যস্ত সময় যাবে—সেটা তো জ্যোতিষী না হয়েও বলা যায়। তবে, প্রধানমন্ত্রীর জন্য আশার কথা এই যে শেষ পর্যন্ত তিনি বেশ শক্তভাবেই দেশের হাল ধরতে পারবেন। মানসিক শক্তির ওপর চাপ একটু পড়বে, তবে সমর্থকদের সহায়তা এই চাপ কমাতে সাহায্য করবে। বছরের শুরুতে ও শেষ ভাগে স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হতে পারে। ২০১৩ সালে তাঁর দুটি বিদেশ সফর অত্যন্ত গুরুত্ব বহন করবে। আন্তর্জাতিক স্বীকৃতি প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনেক পেয়েছেন। আরও কিছু পাওয়ার পথে থাকবেন। বাংলাদেশের শুভ সংখ্যা ৭-এর সঙ্গে শেখ হাসিনার শুভ সংখ্যা ৪ যোগ করলে আমরা যোগফল পাই ২ (৭+৪=১১, ১+১=২)। এই ২ সংখ্যাটি অসাধারণ একটি শুভ সংখ্যা। ২ সংখ্যার আওতায় যখন যিনি আসবেন তখন ভাগ্য তাঁকে দারুণ সহায়তা করবে। এভাবে সার্বিক বিশ্লেষণে আমরা অনায়াসে বলতে পারি ২০১৩ সালটি শেখ হাসিনার জীবনে একটি উল্লেখযোগ্য বর্ষ হিসেবে চিহ্নিত থাকবে।
খালেদা জিয়া
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া: তাঁর শুভ জন্মসংখ্যা ৬, তাঁর রাশি সিংহ। এটা একটা লক্ষণীয় বিষয় যে ২০১৩ যোগ করলে আমরা পাই ৬, যা খালেদা জিয়ার জন্মসংখ্যা। যেহেতু তিনি এই বছরে তাঁর নিজস্ব জন্মসংখ্যার ঘরে প্রবেশ করছেন সেহেতু বছরটি তাঁর জন্য সর্বোচ্চ তাৎপর্য বয়ে আনবে। ২০১৩ সালে কিছু কিছু বিষয়ে তাঁর মনের ভাব হালকা হয়ে আসবে। তা যখন হবে তখন তিনি রাজনীতিতে নিজস্ব শক্তি আরও অনেক গুণ সংহত করতে পারবেন। জনগুরুত্বপূর্ণ দাবিগুলোতে নেতৃত্ব দেওয়ার ফলে জনগণের মধ্যে তাঁর প্রতি আস্থা বৃদ্ধি পাবে। এ বছর তিনি কিছু নতুন ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করতে পারেন। এই কৌশলগুলো তাঁর রাজনৈতিক জীবনকে আরও সমৃদ্ধ করবে, আগামীর সম্ভাবনা উজ্জ্বল করে তুলবে। ২০১৩-তে খালেদা জিয়ার স্বাস্থ্য ভালোই থাকবে। যেহেতু আগামী সালের যোগফল ৬, যা খালেদা জিয়ার শুভ সংখ্যা, তাই এ বছরের অর্জনগুলোয় তাঁকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। ক্রিকেট খেলায় বলটা একটা সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও হাতে রাখতেই হয়, তা না হলে উইকেট পাওয়া যায় না। সব মিলিয়ে আমরা নিঃসন্দেহে বলতে পারি, ২০১৩ সালে বিরোধীদলীয় নেত্রীর জয়জয়কার শোনা যাবে।
রাজ্জাক
২০১৩-তে আমরা এক নতুন নায়করাজ রাজ্জাককে দেখব।
ববিতা
আপনি নতুন করে আন্তর্জাতিক পর্দায় আসার সুযোগ পেতে পারেন। আপনি দেখবেন, সুযোগটা নেওয়া যায় কি না।
মুহম্মদ জাফর ইকবাল
এ বছর আপনি হাতের ব্যায়ামের ওপর জোর দিন। প্রচুর হাত নাড়াতে হবে এবং ভারী ভারী পুরস্কার উঠাতে হবে।
সুবর্ণা মুস্তাফা
রিটার্ন অব দ্য ড্রাগন ধরনের অনেক ছবি আমরা দেখি, ২০১৩ সালে আমরা দেখব সুবর্ণা মুস্তাফার ফিরে আসা। ফিরে তিনি ইতিমধ্যে এসেছেন, তবে ২০১৩ সালে তিনি শিল্পচর্চায় অসাধারণ কাজ করে সবাইকে চমকে দেবেন।
শাকিব খান
২০১৩ সালে পয়সার চেয়ে আপনার চোখ বেশি যাবে ভালো কাজের দিকে। আপনার আশা পূর্ণ হবে।
জয়া আহসান
মোমেন্টাম বোঝেন তো?—একটা ভারী সাফল্যের ভরশক্তিতে আপনার ট্রেন ২০১৩ সালে বিরতিহীন যাত্রায় থাকবে। সাফল্য+সাফল্য!
মৌসুমী
২০১৩-তে অভিনেত্রী হিসেবে আপনি যথাস্থানে থাকবেন তো বটেই উপরন্তু অনেক সম্মানজনক সামাজিক কাজকর্মে জড়িত হবেন।
অপু বিশ্বাস
আপনাকে তো দেখছি থামানোই মুশকিল। শুটিংয়ের ফাঁকে, একটু যে বসেন—সেটাই আপনার একমাত্র বিশ্রাম। ২০১৩ সাল এভাবেই চলবে।
মোস্তফা সরয়ার ফারুকী
আপনার ভাগ্যটা যে কোথায় লুকিয়ে ছিল আজকের বাংলাদেশে তা একটা গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৩-তে আপনার বাম্পার ফলন হবে।
মোশাররফ করিম
আপনার কাছে মনে হয় আমার কিছু ফি পাওনা ছিল, মনে করে দেখবেন। ফিটা দিয়ে যাবেন, ভালো ভালো আরও অনেক কথা বলব। ২০১৩ সালে আপনি পেছনে তাকিয়ে দেখবেন, অনেক বাঘা বাঘা অভিনেতা, অনেক পেছন থেকে আপনাকে তাড়া করছেন।
সাকিব আল হাসান
কী আর বলব রে ভাই, নেগেটিভ কিছু বললে তো ব্যাট নিয়ে মারতে আসবেন, তবে না ২০১২-তেই আপনি একটি মহামূল্যবান উইকেট পেয়েছেন (বিয়ে)। শিশির হলেও ওজন কিন্তু হালকা নয়। দেখবেন, শিশিরের ভারে যেন স্টেডিয়ামের ঘাসে শুয়ে না পড়েন। ২০১৩ সাল আপনার জন্য নতুন সাফল্য বয়ে নিয়ে আসবে।
তামিম ইকবাল
২০১৩ সাল আপনার ঘাটতি পোষানোর বছর। ২০১২ পর্যন্ত যা কিছু পেয়েছেন, পেয়েছেন। এখন শুধু নতুন নতুন পাওয়া।
হাবিব ওয়াহিদ
ভ্রমণের পরিকল্পনা থাকলে বাতিল করে দিন। আপনার ইচ্ছা হলে যান, তবে সব সময় বাড়ির সঙ্গে যোগাযোগ রাখবেন। মহা আনন্দে কাটবে ২০১৩ সাল।
ন্যান্সি
২০১৩ সাল আপনার আরও একটি মাইলফলক রচনা করবে। কোনো বিষয়ে মন খারাপ করবেন না। সাফল্যের আনন্দে থাকবেন। prothom-alo

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)